যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিতে নিহত ১, আহত ২
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ১০:৫১ এএম

যুক্তরাষ্ট্রের একটি স্কুলের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে এক নারী নিহত এবং দুই ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মে) লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে এ ঘটনা ঘটে।

নিউ অরলিন্স পুলিশের বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, জেভিয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাসে সমাবর্তন কেন্দ্রের বাইরে গুলি চালানো হয়। সেখানে মরিস জেফ হাই স্কুলের স্নাতকরা সমবেত হয়েছিলেন।

নিউ অরলিন্স পুলিশের মুখপাত্র গ্যারি শিটস বলেন, গুলিবিদ্ধ হওয়ার আগে তিনজনই স্নাতক সমাবর্তন অনুষ্ঠানের জন্য সেখানে গিয়েছিলেন।

উল্লেখ্য, স্থানীয় সময় গত মঙ্গলবার টেক্সাসের উভালদে রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft