মেয়েকে নিয়েই কমনওয়েলথ গেমসে ‘সুপার মম’ বিসমাহ
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ১০:৪৭ এএম

আসন্ন কমনওয়েলথ গেমস ভিলেজে পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ ও তার মেয়ে ফাতিমাকে একসঙ্গে রাখা সম্ভব নয় বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। এই সমস্যা সমাধানের জন্য বিসমাহ ও তার বাচ্চাকে গেমস ভিলেজের বাইরে আলাদা রাখার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

যা নিয়ে গণমাধ্যমে প্রচুর সমালোচনার শিকার হতে হয় কমনওয়েলথ গেমসের আয়োজকদের। অবশেষে এমন সিদ্ধান্ত থেকে সরে আসলো আয়োজক কর্তৃপক্ষ। ‘সুপার মম’ বিসমাহ তার মেয়েকে নিয়েই থাকতে পারবে গেমস ভিলেজে।

আয়োজকদের এমন সিদ্ধান্তের জন্য তাদের ধন্যবাদ দিয়ে পাকিস্তান নারী দলের প্রধান তানিয়া মল্লিক এক বিবৃতিতে বলেন, ‘আমি কমনওয়েলথ কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই আমাদের অনুরোধ রক্ষা করার জন্য। তারা আমাদের অধিনায়ক বিসমাহ মারুফ ও তার পরিবারকে গেমস ভিলেজের মধ্যে থাকার সুযোগ করে দিয়েছে। ফলে নিজের কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি সন্তানের বিষয়ে দুঃশ্চিন্তায় থাকতে হবে না তাকে।’

এর আগে চলতি বছর নিউজিল্যান্ডে নারী ওয়ানডে বিশ্বকাপে আলোচিত ছিলেন পাকিস্তানের অধিনায়ক বিসমাহ ও তার শিশু কন্যা ফাতিমা। দুই চিরপ্রতিদ্বন্ধী দল ভারত-পাকিস্তানের ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফাতিমাকে নিয়ে মেতে ওঠেন ভারতীয় দলের ক্রিকেটাররা। এমন কী তার ছবি নজর কাড়ে সবার। বিশ্বকাপে ড্রেসিং রুমেও থাকার অনুমতি পান বিসমাহ’র মা ও তার মেয়ে।

আগামী ২৫ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আসন্ন কমনওয়েলথ গেমস। যেখানে ২৯ জুলাই বার্বাডোজ, ৩১ জুলাই অস্ট্রেলিয়া এবং ৩ আগস্ট ভারতের বিপক্ষে লড়বে পাকিস্তান। এর আগে ইংল্যান্ডের উদ্দেশ্যে ১২ জুলাই উড়াল দিবে দলটি। কমনওয়েলথ গেমসের আগে সেখানে অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বিসমাহর দল।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft