প্রকাশ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৮:২৩ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচাভিত্তিক Bangabandhu in Prison: The Prison Diaries শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) বেলা ১২টায় প্রকৌশল অনুষদ গ্যালারিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজ সেমিনারটির আয়োজন করে।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ফকরুল আলম। সেমিনারে আলোচক ছিলেন ঢাকার ইউনিভার্সিটি অব লিবারাল আর্টসের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। সেমিনারে বিভিন্ন বিভাগের প্রায় ২০০ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশ নেন।