ফেনীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় জরিমানা
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৮:১৮ পিএম


ফেনীর শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের উপশম হাসপাতালের নিচে অবস্থিত উপশম ড্রাগ হাউজে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।

মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকারের ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।  

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সোহেল চাকমা জানান, শহীদ শহীদুল্লা কায়সার সড়কের উপশম হাসপাতালের নিচে অবস্থিত উপশম ড্রাগ হাউজে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল পাওয়ায় এই ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।

অভিযানে সহায়তা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক প্রিয়াঙ্কা দাশগুপ্ত ও শহর পুলিশ ফাঁড়ির একটি দল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft