ফেনীতে ৪ দিনব্যাপী বিশ্বসাহিত্য কেন্দ্রের বইমেলা শুরু
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৮:১০ পিএম


বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে আজ মঙ্গলবার (৩১ মে) থেকে ফেনীতে শুরু হয়েছে চার দিনব্যাপী বইমেলা। 

ফেনী জেলা প্রশাসনের সহযোগিতায় আজ মঙ্গলবার ১১টায় শহরের কলেজ রোডে নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টারে এর উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ।

ভ্রাম্যমাণ মেলার ইনচার্জ দেবজ্যোতি মন্ডল জানান, আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় সারাদেশে ভ্রাম্যমাণ বই মেলার আয়োজন করছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। তারই অংশ হিসেবে ফেনীতে এ মেলার আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্মের কাছে বইকে জনপ্রিয় করতে এবং তাদেরকে বইমুখী করতে এ মেলার উদ্যোগ নেয়া হয়েছে। মেলায় সহজে দুর্লভ বইগুলো যেমন হাতের নাগালে পাওয়া যাবে, তেমনি বিশ্ব সাহিত্যের বিভিন্ন বিষয়েও ধারণা পাওয়া যাবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী শুক্রবার (৩ জুন) পর্যন্ত মেলাটি চলবে। মেলাটি ঘুরে দেখতে শিক্ষার্থী, বইপ্রেমীদের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন দেবজ্যোতি মন্ডল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft