পুলিশ পরিদর্শক আলাউদ্দিন ও প্রধান সহকারী শামসুদ্দিনের বিদায় সংবর্ধনা
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৭:৫২ পিএম


ফেনীতে পুলিশ পরিদর্শক আলাউদ্দিন ও পুলিশ সুপার কার্যালয়ের প্রধান সহকারী শামসুদ্দিনের বিদায় সংবর্ধনা ৩১ মে মঙ্গলবার দুপুরে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. আলাউদ্দিন পিপিএম এর ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলি জনিত বিদায় ও প্রধান সহকারী মো. শামসুদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনায় অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ বদরুল আলম মোল্লা। এসময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মেজবাহ উদ্দিন। এতে সংবর্ধিত অতিথিরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে পুলিশ সুপার কার্যালয় এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধিত অতিথিদের ফুল, ক্রেষ্ট ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft