রাঙ্গাবালীতে জেলেদের মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৭:৪৯ পিএম


পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞাকালে প্রণোদনার চাল না পেয়ে মানববন্ধন করেছে জেলেরা। সোমবার দুপুরে রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে শতাধিক জেলে অংশ নেয় । 

জেলেদের অভিযোগ, সমুদ্রে ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে বেকার জেলেদের জন্য সকারের প্রণোদনা দেয়ার কথা থাকলেও কার্ডধারী সকল জেলে চাল পাচ্ছেন না। 

জেলেদের নামে বরাদ্দকৃত চাল যাচ্ছে অন্যান্য পেশার লোকদের ঘরে। ফলে জেলেদের দিন কাটছে খুব কষ্টে।

এদিকে জেলেদের কার্ড ইউপি সদস্যরা আটকে রেখেছেন বলেও তারা অভিযোগ করেন। জেলেদের কার্ড ফিরিয়ে দেয়াসহ কার্ডধারী সকলকে প্রণোদনার চাল দেয়ার দাবি জানান মানববন্ধনকারীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft