যশোরে ইরিয়ান হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন
যশোর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৫ মে, ২০২২, ৬:১৮ পিএম


যশোর সদর উপজেলার সুজলপুরে ইরিয়ান গাজীকে নির্মম নির্যাতন চালিয়ে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আরবপুর ইউনিয়নবাসীর উদ্যোগে আজ সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে আরবপুর ইউনিয়নের দুই শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ইরিয়ান গাজীর বাবা বলেন, আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করেছে শরিফ গ্যাং। তারা এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে। আমি আমার পরিবার নিয়ে আতংকে দিন কাটাচ্ছি। 

মানববন্ধনে গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সাঈদ সরদার। এ সময় তিনি আসামিদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনার দাবি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft