যশোরে জনপ্রতিনিধিদের নিয়ে এলজিইডির কর্মশালা
যশোর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৫ মে, ২০২২, ৬:১৫ পিএম


বৃহত্তর যশোর অঞ্চলের মেয়র, উপজেলা চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের নিয়ে একদিনের কর্মশালা করেছে এলজিইডি। আজ বুধবার সকালে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিকী হল মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এলজিইডির যশোর রিজিয়নের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার এজাজ মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা বিভাগের অ্যাডিশনাল ইঞ্জিনিয়ার শেখ মুজাক্কা জাহের। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ বর্তমান উন্নয়নের রোল মডেল হয়েছে। এদেশ আগামী ২০৪০ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিইডির হেডকোয়ার্টারের সুপারেন্টেন ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গোলাম ইয়াজদানী, এলজিইডির যশোরের নির্বাহী প্রকৌশলী এ,কে,এম আনিসুজ্জামান প্রমুখ।

দিনব্যপী এই কর্মশালায় যশোর অঞ্চলের যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলার পৌরমেয়র, চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের ৩৬জন জনপ্রতিনিধি অংশ গ্রহণ করেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft