সিরাজগঞ্জে বাস চাপায় কলেজ ছাত্র নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: বুধবার, ২৫ মে, ২০২২, ৪:০৫ পিএম


সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে বাস চাপায় জিসান (১৯) নামে এক মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় সিফাত হোসেন (১৮) নামে তার এক বন্ধু আহত হয়েছে। 

বুধবার সকাল দশটার দিকে সদর উপজেলার খোকশাবাড়ী স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে এদুঘর্টনা ঘটে। নিহত জিসান শহরের পৌর এলাকা সমাজ কল্যাণ মোড়ের জুয়েল শেখের ছেলে ও ছোনগাছা কারিগরী কলেজের ছাত্র। আহত সিফাত হোসেন একই এলাকার মামুন হোসেনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সকালে কলেজ ছাত্র জিসান ও সিফাত দুই বন্ধু মোটরসাইকেলযোগে ছোনগাঁছা যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌছলে অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জিসান মারা যায় এবং আহত হয় তার বন্ধু সিফাত। 

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে জিসানের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft