মুকসুদপুর পৌর প্রশাসক হলেন ইউএনও
গোপালগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: বুধবার, ২৫ মে, ২০২২, ৪:০০ পিএম


জেলার মুকসুদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন তারিখে। ইতিমধ্যেই প্রার্থীতা যাচাইবাছাই হয়ে গেছে। তবে তফসিল ঘোষনার পর পরই মুকসুদপুর পৌরসভায় প্রশাসক নিয়োগ দেয়া সম্ভব হয় নাই। সে কাজটি সম্পন্ন হয়েছে গতকাল  মঙ্গলবার । 

মুকসুদপুর পৌরসভার প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদকে। এ তথ্য জানা গেছে উপ সচিব মো: ফারুক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে। 

স্থানীয় সরকার  (পৌরসভা) আইন ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি বিধান অনুযায়ী নিয়োগকৃত প্রশাসক পৌরসভার সার্বিক দায়িত্ব ও কর্মকান্ড পালন করবেন। 
 
 
                             

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft