বিরামপুরে গরু ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ১০:১৯ পিএম


বিরামপুর পৌর শহরের এক গরু ব্যবসায়ী নিখোঁজের ৭ দিন পর তার নিজ বাড়িতে পুঁতে রাখা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে, পৌরসভার পূর্বপাড়া মহল্লার মৃত. সুজার উদ্দিনের পুত্র খাদেমুল ইসলাম (৭৫) বাড়িতে একাই বসবাস করতেন। গত ১৭ মে, মঙ্গলবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। খাদেমুল পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। এঘটনায় খাদেমুলের ছেলে রায়হান কবির (২২ মে) বিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছিলেন। 

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, আজ মঙ্গলবার বিকালে নিখোঁজের বাড়ি অনুসন্ধান করতে গিয়ে প্রাচীর সংলগ্ন মাটি দেখে সন্দেহ হলে সেখানে মাটি খুঁড়ে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। লাশের ময়না তদন্ত হলে মৃত্যুর কারণ জানা যাবে। এই ঘটনায় তার স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এদিকে এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাশ উদ্ধারের সময় বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft