ফেনীতে এনসিটিএফ’র নতুন কমিটি
হ্যাপি সভাপতি, ফারহান সম্পাদক
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৭:৩৭ পিএম


ন্যাশনাল চিলড্রেনস টার্স্ক ফোর্স (এনসিটিএফ) ফেনী জেলার নতুন কমিটি মঙ্গলবার গঠিত হয়েছে। বিবি হালিমা আক্তার হ্যাপিকে সভাপতি ও মোহাম্মদ ইয়াসিন ফারহানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। 

সেন্ট্রাল ইয়ুথ ভলেন্টিয়ার জামিল নওশানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে জেলা কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে বিবি হালিমা আক্তার হ্যাপি নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইয়াসিন ফারহান নির্বাচিত হয়৷ পাশাপাশি যুগ্ম সাধারণ সম্পাদক পদে কোঅপ্ট হয় এবং জান্নাতুল মাওয়াকে এই পদে নির্বাচিত ঘোষণা করা হয়। 

কমিটির অন্যান্যরা হলেন-  সহ সভাপতি তানভীর হাসান শান্ত, সাংগঠনিক সম্পাদক ফারজানা আহমেদ অহনা, চাইল্ড পার্লামেন্ট (মেয়ে) জান্নাতুল নাঈম আদ্রিকা, শিশু গবেষক (ছেলে) নাসিফ আল মাহমুদ, শিশু গবেষক (মেয়ে) নাফিসা আক্তার, শিশু সাংবাদিক (ছেলে) আব্দুল্লাহ হোসেন জিমন এবং শিশু সাংবাদিক (মেয়ে) আদ্রিতা তাবাসসুম অমি। 

এসময় উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশের সিওয়াইভি দীপন দে, ডিভি তাসিন সোবহান ও আদিবা তাবাসসুম। 

পরবর্তীতে সদ্যপ্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিতদের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। সদ্যপ্রাক্তন সভাপতি মাহবুবা তাবাসসুম ইমা ও সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম জিপাত নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট রেজুলেশন বই ও অন্যান্য কাগজপত্র হস্তান্তর করেন। 

এসময় ফেনী জেলা এনসিটিএফের অভিভাবক ও উপদেষ্টামণ্ডলী হিসেবে উপস্থিত ছিলেন ফেনী রির্পোটার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময়ের সম্পাদক শাহাদাত হোসেন, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, ফেনী ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি ইমন উল হক, দৈনিক মানবজমিন’র ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম। 

পাশাপাশি উপস্থিত ছিলেন ফেনী জেলা এনসিটিএফের জেলা স্বেচ্ছাসেবক তাসিন সোবহান, সাবেক জেলা স্বেচ্ছাসেবক ইমাম উদ্দিন আহম্মেদ ইমন, সাবেক সভাপতি এস জেড অপু এবং মোস্তাফিজুর রহমান চৌধুরী মুরাদ। এসময় সাবেক সভাপতিদের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft