কালিয়াতে গাঁজাসহ আটক ১
নড়াইল প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৭:৩৫ পিএম


নড়াইলের কালিয়া থানা পুলিশ গত সোমবার রাতে অভিযান চালিয়ে নূর ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ আটক করেছে। নূর ইসলাম উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের মৃত হিমায়েত খানের ছেলে। উদ্ধারের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী নূর ইসলাম বাজারজাত করনের জন্য প্যাকেটজাত করা এক কেজি গাঁজা নিয়ে সোমবার রাত ৯ টার দিকে কালিয়া সদর বাজারে আসার পথে কালিয়া থানার এস আই মো. ইনামুল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বড়কালিয়া নামক  স্থান থেকে তাকে আটকের পর ওই গাঁজা উদ্ধার করে।

কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেন, একজনকে আসামী করে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft