বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর যৌথ মহড়া
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৭:২৬ পিএম


বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনীর জাহাজের অংশগ্রহণে চতুর্থবারের মত অনুষ্ঠিত হচ্ছে যৌথ টহল 'করপ্যাট' (সমন্বিত টহল) ও দ্বিপক্ষীয় মহড়া 'বঙ্গোপসাগর'। এ টহল ও মহড়া গত ২২ মে থেকে শুরু হয়েছে যা চলবে ২৭ মে পর্যন্ত। 

ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস কোরা, আইএনএস সুমেধা ও বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা আলী হায়দার এবং আবু উবাইদাহ এ টহল ও মহড়ায় অংশ নেয়। এরপর মঙ্গলবার বিকেলে ভারতীয় জাহাজ দুইটি মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটিতে এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড দল তাদেরকে অভিবাদন জানায়। এ সময় নৌবাহিনীর মোংলা ঘাটির অধিনায়ক ক্যাপ্টেন মোশাররফ হোসেন জাহাজ দুইটিকে অভ্যর্থনা জানান। 

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইশ্বমীসহ বাংলাদেশে নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতীয় জাহাজ কোরার কমান্ডার প্রদীপ কুমারের নেতৃত্বে ১৪ জন কর্মকর্তা, ১২১ জন নাবিক ও সুমেধার কমান্ডার সুমিত মালিকের নেতৃত্বে ১২ জন কর্মকর্তা ও ১১০জন নাবিক বঙ্গোপসাগরে টহল ও মহড়া অংশ নিচ্ছেন।

 বাংলাদেশ-ভারতের মধ্যকার পারস্পরিক সহযোগীতা ও বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরো জোরদারে ২০১৮ সাল থেকে এ যৌথ টহল অনুষ্ঠিত হয়ে আসছে। মুলত দুই দেশের সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানবপাচার, দস্যুতা ও মাদক পাচারসহ অপরাধমুলক কর্মকাণ্ড নিরসনে এ যৌথ টহল ও মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে। 

আগামী ২৬ ও ২৭ মে বঙ্গোপসাগরে অনুষ্ঠিতব্য যৌথ মহড়া 'বঙ্গোপসাগর' এ অংশগ্রহণ শেষে ভারতীয় এ জাহাজ দুইটি ২৭ মে নিজ দেশে প্রত্যাবর্তন করবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft