রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু কাল
রাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৭:২১ পিএম


আগামীকাল বুধবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন। মঙ্গলবার (২৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।
 
তিনি বলেন, আগামীকাল বুধবার (২৫ মে) দুপুর ১২টা থেকে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়ে চলবে আগামী ৯ জুন (বৃহস্পতিবার) রাত ১২টা পর্যন্ত। ভর্তিচ্ছুদের এক বা একাধিক ইউনিটের জন্য ৫৫ টাকা ফি দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের ভর্তি পরীক্ষা আগামী ২৪ থেকে ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ১৫ জুন থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। চলবে ২৮ জুন পর্যন্ত। এবার তিনটি (এ, বি, সি) ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চ‚ড়ান্ত আবেদন ফি ইউনিট প্রতি ১১০০ টাকা।

ভর্তিচ্ছুদের আবেদন যোগ্যতা নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পৃথকভাবে জিপিএ ৩.৫সহ দুটি মিলিয়ে কমপক্ষে ৮ থাকতে হবে। ব্যবসায় শাখা শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পৃথকভাবে জিপিএ ৩.৫সহ দুটি মিলিয়ে কমপক্ষে ৭.৫ থাকতে হবে। মানবিকের শিক্ষার্থীদের আবদনের জন্য এসএসসি ও এইচএসসিতে জিপিএ কমপক্ষে ৩ পয়েন্টসহ দুইটিতে কমপক্ষে জিপিএ ৭ থাকতে হবে। এছাড়া এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.ru.ac.bd/undergraduate/) পাওয়া যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft