স্কুল শিক্ষার্থীর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৫:২১ পিএম


মুন্সীগঞ্জের কে. কে. গভ. ইনস্টিটিউশনের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী অঙ্কন দত্তের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

আজ মঙ্গলবার (২৪ মে) দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন করেন।

এ মানববন্ধনে স্কুল শিক্ষার্থী, সংস্কৃতি সংগঠন ও সামাজিক সংগঠনসহ বেশ কয়েকটি সংগঠন অঙ্কন দত্তের হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। 

মানববন্ধনে  আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব শাজাহান গাজী, মহিলা নেত্রী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জনাব হামিদা খাতুন  মুন্সিগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র মু.সোহেল রানা রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি  জনাব এডভোকেট সুজন হায়দার  জনি ও সাধারণ সম্পাদক জনাব সাব্বির হোসেন জাকির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক জনাব আহসান হাবিব চঞ্চল।  তারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ৭ মার্চ দুপুরে কোচিং শেষ করে তার নিজ বাড়িতে ফেরার পথে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়। ১৯ মে ভোর ৪ টায় রাজধানীর ঢাকার একটি হাসপাতালে ৪৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা হলেও ঘটনার সাথে জড়িতদের চিন্থিত করতে পারেনি পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft