প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৫:১৮ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে তানজিদা নাসরিন লিমা নামের এক গৃহবধূ হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামী স্বামী হাবীব উল্লাহ কে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
বিষটি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ বলেন, নিহত লিমার ভাই মোক্তার হোসেন বাদী হয়ে স্বামী হাবীব উল্লাহ ও তার ভাই ফরিদ, বোন বেবি আকতার এর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলার আইও এসআই ইমাম বলেন লিমা’র লাশ উদ্ধারের সাথে সাথে তার স্বামী হাবীকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নিয়েছে। মামলার পর তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেছি।
উল্লেখ্য: সোমবার (২৩ মে) সকাল সাড়ে নয়টায় শয়ন কক্ষ থেকে তানজিদা নাসরিন লিমা'র ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ফটিকছড়ি থানা পুলিশ। সেদিন রাতে লিমার ভাই বাদী হয়ে থনায় একটি হত্যা মামলা দায়ের করেন।