মহেশপুর সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ১২
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৪:৫৮ পিএম


ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত দিয়ে দেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করলে ১২জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার ভোররাতে যাদবপুর সীমান্তের মাটিলা গ্রামের হাফিজুরের মেহগনি বাগান থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন গোপালগঞ্জ জেলার নিজড়া গ্রামের আব্দুল মান্নান উকিলের ছেলে রিন্টু উকিল (৩৫), বাগেরহাটের কদমতলা গ্রামের আব্দুল আওয়াল জোয়ারদার ছেলে রকিব (৩৫), তার স্ত্রী রেহানা বেগম (২৭), খাশিয়াহাট গ্রামের কালিপদ মন্ডলের ছেলে তপন মন্ডল, যশোর জেলার শাখারীপোতা গ্রামের তাইজুর রহমানের ছেলে সেলিম রেজা (৩৪) তার স্ত্রী লিলি খাতুন (২৬), মাদারীপুরের রাজারচর গ্রামের তৃনাথ ঘরামীর ছেলে রঘুনাথ ঘরামী (২০) নড়াইল জেলার পেড়লী গ্রামের বখতিয়ার শেখের ছেলে মিশান শেখ (২০), একই জেলার শিশা গ্রামের ইমদাদ আলীর স্ত্রী রাজিয়া খাতুন (৩১) তার শিশু পুত্র রাকিব (০৩) রংপুরের রাকিবুল ইসলামের মেয়ে রিয়া মনি (১৯)।  

৫৮বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাতের আধারে ভারতে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পাসর্পোট অধ্যাদশে আইনে মামলা করে মহেশপুর থানায়  সোপর্দ করা হয়েছে। 
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft