মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের স্কুল শাখার কমিটি গঠন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৪:৫৪ পিএম


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃহত্তর সামাজিক সংগঠন মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয়ের স্কুল শাখা কমিটি গঠন করা হয়েছে। 

 মঙ্গলবার বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই বছর মেয়াদী এই কমিটি গঠন করে ঘোষণা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ মোশারফ হোসাইন। 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নবীনগর থানার ওসি আমিনুর রশিদ। 

মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের রসুল্লাবাদ ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক সুমনুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবু কাউছার, সাধারন সম্পাদক ওমর ফারুক, যুগ্ন সাধারন সম্পাদক সুমন আহমেদ ও আশরাফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান দীপু ও ওয়াশিম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউছার আলম, দপ্তর সম্পাদক তাহসিন ভূঁইয়া রুম্মান, পৌর শাখার সাধারন সম্পাদক মাজেদুল ইসলাম, রসুল্লাবাদ ইউনিয়ন শাখার সভাপতি আক্তার হোসেন। এসময় রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলামকে সভাপতি ও নবম শ্রেণীর ছাত্র রাফিক ইবনে হোসাইনকে সাধারন সম্পাদক করে আগামী দুই বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft