পদ্মা নদীর নামেই সেতুর নামকরণ করা হবে: কাদের
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৪:৪১ পিএম

আগামী ২৫ জুন পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে, সে সংবাদ ইশারা ইঙ্গিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন যাবৎ আসতে । কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী সরাসরিও বলেছেন,তবে সেতুর নাম কি হবে তা নিয়ে ছিলো ধোয়াশা।

পদ্মা সেতুর উদ্বোধন এবং নামকরণের বিষয়ে বিস্তারিত আলাপ করতেে আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান ওবায়দুল কাদের।

বেরিয়ে এসে অপেক্ষমাণ সাংবদিকদের তিনি জানান, বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু, সেটা কবে উদ্বোধন হবে জানার আগ্রহ সবার মধ্যে। সেই সুসংবাদ আপনাদের দিচ্ছি।

‘২৫ জুন শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন।”

সারসংক্ষেপের একটি প্রধানমন্ত্রী গ্রহণ করেননি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা দুটো সামারি নিয়ে এসেছিলাম, একটি সামারি উদ্বোধন, তিনি তারিখ দিয়ে সই করেছেন ২৫ জুন। আরেকটি সামারি, সেটাতে তিনি স্বাক্ষর করেননি।

তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, পদ্মা সেতু পদ্মা নদীর নামেই হবে। এটা আমি অন্য কারো নামে দেব না। বঙ্গবন্ধু পরিবারের কারো নামেও হবে না।

সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানানো হবে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, সবাইকে আমন্ত্রণ জানানো হবে, যারা বেশি বিরুদ্ধে বলছে, তাদেরকে আগে আমন্ত্রণ জানানো হবে।


জে/ আল


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft