পানিতে ডুবে শিশুর মৃত্যু
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৩:৪৮ পিএম


কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে ইশামনি (৪) নামের এক শিশুর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলতেছিল। এমন সময় সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। 

একপর্যায় শিশুটিকে ওই পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় তার স্বজনরা। পরে তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সে উপজেলার শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী গ্রামের ইব্রাহিমের ছেলে বলে জানা গেছে। শৌলমারী ইউপি ইউপি সদস্য মোজাফ্ফর হোসেন উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনায় অত্র এলাকায় শোকের ছায়া নেমেছে। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft