বিশ্বে খাদ্যদ্রব্য ঘাটতির ফলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে: গ্রান্ট শেপ
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৩:৪৭ পিএম আপডেট: ২৪.০৫.২০২২ ৭:১৮ পিএম

ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্টিত শস্যদানা এবং খাদ্য ঘাটতির কারণে বিশ্বে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটিশ পরিবহন মন্ত্রী গ্রান্ট শেপ।

গতকাল (২৩) যুক্তরাজ্যের টেলিভিশনে সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, প্রচুর পরিমাণে ক্ষুধা বাড়তে পারে এমনকি দুর্ভিক্ষও হতে পারে। যার ফলে যুদ্ধের থেকে বেশি সংখ্যক মানুষ মারা যেতে পারে।

বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী ইউক্রেনের পরিবহন ও অবকাঠোমো বিষয়ক মন্ত্রী ওলেকসান্ডার কুবরাকভের সঙ্গে সাক্ষাৎ করেন। ইউক্রেনের প্রধান বন্দর রাশিয়া অবরোধ করে রাখায় কিভাবে ইউক্রেন থেকে খাদ্যশস্য বের করা যায় দুই মন্ত্রী তা নিয়ে আলোচনা করেন।

গ্রান্ট শেপ এর বরাত দিয়ে বিবিসি বলছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর খাদ্যশস্য রপ্তানিতে সমস্যা দেখা দিয়েছে। যার কারণে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বেড়েছে। যুদ্ধ শুরুর আগে রাশিয়া-ইউক্রেন বিশ্বের মোট গমের ৩০ শতাংশ যোগান দিত।

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইউলিয়া সাভিরিদেস্কো ইউক্রেন থেকে খাদ্যশস্য বের করার বিকল্প রুট সৃষ্টির অনুরোধ জানিয়েছেন।


জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft