বড়াইগ্রামে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ৫:৩৬ পিএম আপডেট: ২৩.০৫.২০২২ ৬:১৩ পিএম

নাটোরের বড়াইগ্রামে পানি নিষ্কাশনের জন্য তৈরি ড্রেন এর সঠিক ব্যবহার না হওয়ায় অল্প বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলবদ্ধতা। প্রতিনিয়ত এলাকাবাসী আছে ডেঙ্গু আতঙ্কে।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজার রোডে অল্প বৃষ্টিতেই তৈরি জলবদ্ধতা, বেধে যায় হাঁটু পানি, প্রতিনিয়তই ঘটছে ছোট ছোট দুর্ঘটনা, ড্রেন পরিস্কার না করায় মশার উপদ্রব বেড়ে গেছে কয়েক গুণ।

২০১৭ সালে ড্রেনের কাজ সম্পন্ন হলেও স্থানীয় এলাকাবাসীর অভিযোগ অপরিকল্পিত ভাবে তৈরি হয়েছে এই ড্রেন।

ড্রেনের পানি সরাসরি নন্দকুজা নদীতে যাওয়ার কথা থাকলেও উল্টো ড্রেনের পানি নেমে আসে রাস্তায় আর এর একমাত্র কারন ড্রেনের পাশের দোকানদাররা নিজেরদের সুবিধার্তে ড্রেনের মুখ বন্ধ করে দিয়েছে। যার কারণে একটু বৃষ্টি শুরু হলেই ড্রেনে পানি প্রবেশ না করায় তৈরি হয় জলাবদ্ধতা।

অভিযোগ রয়েছে, স্থানীয় দোকানদাররা নিজ স্বার্থে ব্যবহার করে এই ড্রেন, ড্রেনের উপরে সাজিয়ে রাখে দোকানের মালামাল।

ইতিপূর্বে আহমেদপুর বাজার ও বাস স্ট্যান্ড কমিটির উদ্যোগে ড্রেন পরিস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ করলেও বারবারই হয়েছেন ব্যর্থ।

আহমেদপুর স্ট্যান্ড কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ জানান, অপরিকল্পিত ভাবে ড্রেন তৈরি করার ফলেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা বিভিন্ন সময়ে নিজ অর্থায়নে ড্রেন পরিস্কার করেছি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

এ ব্যাপারে মুঠোফোনে জোয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ চাঁদ মাহমুদের সাথে কথা বললে তিনি জানান, এ ব্যাপারে আমি কিছু জানি না যেহেতু অভিযোগ উঠেছে এই বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলবো।

উপজেলার চেয়ারম্যান পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী দ্রুত সমস্যার সমাধানের  আশ্বাস জানান। 


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft