ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ৫:২৪ পিএম


চট্টগ্রামের ফটিকছড়িতে তানজিদা নাসরিন লিমা নামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কাজীরখীল গ্রামে এ ঘটনা ঘটে। 

লিমা ঐ গ্রামের আমির হোসেন মেম্বার বাড়ীর ওমান প্রবাসী হাবিবুর রহমান এর স্ত্রী। তাদের ঘরে ছয় বছরের এক কন্যা সন্তান রয়েছে। 

ফটিকছড়ি থানার এসআই ইমাম হোসেন বলেন, আমরা খবর পেয়ে সকাল সাড়ে নয়টায় তার শয়ন কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। থানায় অভিযোগ হয়েছে। 

তানজিদা নাসরিন লিমা’র পিতা বলেন আমার মেয়েকে যৌতুক এর জন্য বিয়ের পর থেকে শারিরীক ও মানষিকভাবে নির্যাতন করছে স্বামী সহ তার পরিবারের সদস্যরা। শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। 

স্বামী হাবিব বলেন, রাতে সে আমার সাথে এক রুমে ছিলনা। আমার মেয়ের ডাকে ঘুম ভাঙ্গলে ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে দেখতে পায়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft