তিন থানার ওসি বদলি: ডিএমপি
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৮:৩৬ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর, শাহআলী ও ভাষানটেক থানার তিন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ পরিদর্শককে বদলি করা হয়েছে।

রোববার (২২ মে) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়।

ডিএমপির লাইনওয়ারের পরিদর্শক আবুল কালাম আজাদকে মোহাম্মদপুর থানার ওসি, শাহআলী থানার ওসি আবুল বাশার মুহাম্মদ আসাদুজ্জামানকে ভাষানটেক থানার ওসি ও গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামকে শাহআলী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া মোহাম্মদপুর ওসি মো. আব্দুল লতিফকে গুলশান গোয়েন্দা বিভাগে ও গুলশান থানার পরিদর্শক (অপারেশন) শেখ শাহানুর রহমানকে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft