রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ ২জনের মৃত্যু
গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৮:৩০ পিএম


রাজবাড়ীতে পৃথক সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষকসহ ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া এলাকার মো. বজলুর রহমান মিয়ার ছেলে ও বার্থা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় বিষয়ক শিক্ষক আব্দুল্লাহ মিয়া এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর রোহনপুর এলাকার জুগোল ঘোষের ছেলে পরিমল ঘোষ।

রবিবার ( ২২ মে ) দুপুরে ও বিকেলে পৃথক স্থানে এ দুর্ঘটনাটি দুটি ঘটে।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) শাহাদাৎ হোসেন জানান, রবিবার বিদ্যালয়ের পাঠদান শেষে বার্থা উচ্চ বিদ্যালয় থেকে তার নীজের মোটর সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন শিক্ষক আব্দুল্লাহ মিয়া। 

এ সময় তিনি রাজবাড়ী সদর উপজেলার বাগমারা পল্লী বিদ্যুৎ এলাকায় আসলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী রাজবাড়ী ডিলাক্স নামে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।

এ ঘটনার পর রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহটি উদ্ধার করে পাংশা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। আর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে বলেও জানান ওসি।

অপরদিকে দুপুরে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের আহলাদিপুর এলাকায় রিকশার নিয়ন্ত্রণ হাড়িয়ে পড়ে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর রোহনপুর এলাকার জুগোল ঘোষের ছেলে পরিমল ঘোষ গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাকে মৃত ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft