ডিমলায় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের কাজ পরিদর্শন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৮:২৮ পিএম


নীলফামারীর ডিমলায় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের চলমান কাজের পরিদর্শন ও প্রশিক্ষণার্থীদের সাথে মত বিনিময় করেছেন পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামিম আরা বেগম।

রোববার(২২ মে)দুপুরে তিনি ২৪ লাখ ৮৭ হাজার ৫ শত টাকা ব্যয়ে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গার হাট এলাকায় অক্সফাম ইন বাংলাদেশের অর্থায়নে পল্লীশ্রী রি-কল ও রমিছা ডেইরি ফার্মের চুক্তি ভিত্তিক স্বাক্ষরিত যৌথ মালিকানাধীন দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের চলমান কাজের অগ্রগতি এবং গুনগত মান যাচাই করতে আকস্মিক ভাবে পরিদর্শনে আসেন।

পরে তিনি পল্লীশ্রী ডিমলা ইউনিট অফিসে সিবিও'র দায়িত্ব গ্রহণে এলায়েন্স কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের সাথে মত বিনিময় করেন।অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্প দিনব্যাপী এই প্রশিক্ষণ বাস্তবায়ন করেন।প্রশিক্ষণে পাঁচটি ইউনিয়নের মোট ২৫ জন সিবিও নেতা অংশগ্রহণ করেন।

এ সময় পল্লীশ্রী দিনাজপুরের প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজা,পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের ডিমলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ,ফিল ফ্যাসিলেটেটর ও প্রশিক্ষণের প্রশিক্ষক গোলাম মস্তফা,দবিরুল ইসলাম,রমিছা ডেইরি ফার্মের স্বত্বাধিকারী ওমর ফারুক উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft