গোয়ালন্দে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৮:২২ পিএম


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আইনদ্দিন ব্যাপারী পাড়া থেকে তিনশ পিস ইয়াবাসহ মো. লিটন ব্যাপারী (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সে দৌলতদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আইনদ্দিন ব্যাপারী পাড়ার গোলজার ব্যাপারীর ছেলে।

রোববার (২২ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী।

এর আগে শনিবার দিবাগত রাত ১১টার দিকে তার বসত বাড়ি হতে তাকে আটক করা হয়।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আইনদ্দিন ব্যাপারী পাড়া এলাকায় অভিযান চালিয়ে শনিবার দিনগত রাত ১১টার দিকে আটককৃত লিটনের ঘর থেকে তিনশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছেবলে জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft