হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সরিষা আমদানি শুরু
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৫:৫৭ পিএম


দেশে তেলের চাহিদা পূরণে ভারতের রাজস্থান থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সরিষার আমদানি শুরু হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানের নাম মেসার্স সামিয়া ট্রেডার্স।

রোববার (২২ মে) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।

তিনি বলেন, বর্তমানে দেশের বাজারে তেলের দাম বৃদ্ধি এবং চাহিদা থাকায় ভারত থেকে সরিষা আমদানি করছেন আমদানি কারকরা। প্রতি কেজি সরিষা ১০০ টাকা দরে বন্দরেই বিক্রি করছেন তারা।

সামিয়া ট্রেডার্সের হিলি স্থলবন্দর এর প্রতিনিধি আহমেদ কবির জানান, দেশের বাজারে সরিষার প্রচুর চাহিদা রয়েছে। ভারতের রাজস্থান থেকে সরিষাগুলো আমদানি করছি। দেশের বিভিন্ন ওয়েল মিল এসব সরিষা ক্রয় করছেন। বিশেষ করে গোবিন্দগঞ্জের মামা-ভাগ্নে ও বগুড়া ওয়েল মিলে সরিষা সরবরাহ করা হচ্ছে।

হিলি কাস্টমস সূত্রে জানা যায়, ভারত থেকে ১৮টি ট্রাকে প্রায় ৫৩৭ মেট্রিকটন সরিষা আমদানি হয়েছে হিলি বন্দরে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft