স্কুল ছাত্রীকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর প্রস্তাব
সাঁথিয়ায় দুই শিক্ষককে শোকজ, তদন্ত কমিটি গঠন
পাবনা প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৫:৫৩ পিএম


স্কুল ছাত্রীকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর প্রস্তাব দেয়ার অভিযোগ উঠায় পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ ও সহকারী শিক্ষক বাবুল পালকে শোকজ করা হয়েছে । সেই সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 তদন্তকারী অন্যান্য কর্মকর্তারা হলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন, মৎস্য কর্মকর্তা খাদেমুল ইসলাম, ইনসট্রাক্টর ইউআরসি হাফিজুর রহমান। 

অত্র বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন রোববার থেকে আগামী তিন দিনের মধ্যে শিক্ষকদ্বয়কে শোকজের জবাব ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত: স্কুল ছাত্রীকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর প্রস্তাব দেয়ায় সহপাঠীরা শনিবার সকাল ১১ টায় ওই দুই শিক্ষকের অপসারণ ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। 

এ সময় সাঁথিয়া উপজেলা সড়ক অবরোধ করে রাখে ছাত্র ছাত্রীরা। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ঘটনাটি সুষ্ঠ তদন্তের জন্য একটি কমিটি গঠনের আশ্বাসে শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ প্রত্যাহার করে। 

                                                                                         

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft