নাগরপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদযাপন
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৫:৪৫ পিএম


 “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্য কে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২২ পালিত হয়েছে।

রবিবার (২২ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি অফিস কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। উদ্বোধন শেষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।

 এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ন কবীর, নাগরপুর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো, আনিসুর রহমান আনিস, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান প্রমুখ।

এসময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহবান জানান তিনি ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft