করোনায় ফের মৃত্যু শূন্য , শনাক্ত ২৯
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৫:৪৪ পিএম

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে ভাইরাসটিতে মোট মৃত্যু সংখ্যা আগের দিনের (শনিবার) ২৯ হাজার ১২৮ জনই অপরিবর্তিত থাকল। তবে এই সময়ে নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে দেশে শনাক্ত রোগী বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৫৩ হাজার ২৩৩ জনে। 

রোববার(২২ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগের দিন (২১ মে) দেশে এক মাস পর করোনায় একজনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওইদিন করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৮২৪টি নমুনা সংগ্রহ করা হয়। তিন হাজার ৯৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২১৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেন ১৯ লাখ ৯৬৪ জন।

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft