দাগনভূঞায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৫:৩৩ পিএম


ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল,” এই স্লোগানকে সামনে রেখে ফেনীর দাগনভূঞা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২২ পালিত হয়েছে। 

রবিবার (২২ মে) সকালে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। উপজেলা পরিষদ বিজয় চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অফিসার্স ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। 

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহির সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, সংবাদকর্মী আবদুল্লাহ আল মামুন ও মোয়াজ্জেম হোসেন ও ভূমি সহকারী কর্মকর্তা মো. ইয়াছিন প্রমুখ।

এসময় সাংবাদিক, স্থানীয় ইউপি চেয়াম্যান, ইউপি সদস্য, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহকারী ভ‚মি কর্মকর্তা, অফিস সহকারী ও উপজেলার ইউডিসি উদ্যোক্তাতারা উপস্থিত ছিলেন।  

আগামী ২৫ মে থেকে পর্যন্ত ভূমি সপ্তাহ চলবে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft