বিপৎসীমার নিচে সুরমার পানি
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৫:৩০ পিএম

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে টানা ছয়দিন সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। 

তবে ছয়দিন পর রোববার (২২ মে) সকাল থেকে পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে নদীর পানি কমে গেলেও শহরের বিভিন্ন এলাকার জলাবদ্ধতা এখনো পুরোপুরি যায়নি। যার কারণে ঘরের মধ্যেই দিন কাটছে পৌর শহরের মানুষদের।  

মরাটিলা এলাকার রমিজা বেগম বলেন, পানি কমতেছে কিন্তু খুব ধীর গতিতে আর পানির জন্য এলাকাগুলোতে একটা বাজে গন্ধ ছড়াচ্ছে, যাতে খুব কষ্ট হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, আবহাওয়া ভালো হওয়ায় নদীর পানি কমেছে। বর্তমানে সুরমা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে ছাতকে এখনও সুরমার পানি বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, পৌর শহরের অনেক আবাসিক এলাকায় পানি উঠেছে। আমরা তাদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছি এবং তাদের খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও দেওয়া হচ্ছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft