টুঙ্গিপাড়ায় প্রতিবেশীর অস্ত্রের আঘাতে আহত ৪ নারী
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৩:২৬ পিএম

জেলার টুঙ্গিপাড়ায় পেঁপে গাছ লাগানোকে কেন্দ্র  করে একই পরিবারের মা ও ৩ মেয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে। উপজেলার কেড়াইলকোপা গ্রামে গত শুক্রবার  এ ঘটনা ঘটে। আহতরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেক্সে আশংকা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আহতেরা হলেন, কাজী লুৎফরের স্ত্রী সালেহা বেগম (৪৫), তার মেয়ে পপি (২১), সুলতানা (১৮) ও সুমাইয়া (১৫) গৃহস্বামী কাজি লুৎফর বলেন,২০/২৫ দিন আগে আমার নিজের বসতভিটার পাশে পেঁপে গাছ লাগাই। ঘটনার দিন  সেই  গাছটি আমার প্রতিবেশী  রহমান কাজী  টেনে তুলে ফেলে।

 এ ঘটনার পর প্রতিবেশীদের কাছে আমার স্ত্রী অভিযোগ করে। কেন অভিযোগ করা হলো এ নিয়ে আমার স্ত্রী ও ৩ কন্যাকে রহমান কাজী ও তার ছেলেরা মিলে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। আমি থানায় অভিযোগ করার পর ২ দিন অতিবাহিত হলেও তারা আমলে নিয়ে তদন্তে  আসে নাই। থানা কর্তৃপক্ষ অসযোগীতা করায়  আদালতে মামলা দায়ের করেছি।

টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) তন্ময় মন্ডল বলেন, আমি বিষয়টি শুনেছি, তদন্ত  করে ব্যবস্থা গ্রহন করা হবে ।
 
                       

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft