প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৩:২২ পিএম

‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাবে দিনকাল’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে।
রবিবার (২২ মে) সকালে ভূমি মন্ত্রণালয় ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে শোভাযাত্রা ও উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর, সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।