জেএমবির দুই সদস্যের ২০ বছরের সশ্রম কারাদন্ড
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ১:২৩ পিএম

খুলনায় বিস্ফোরক আইনে নি‌ষিদ্ধ ঘোষিত জ‌ঙ্গি সংগঠ‌ন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১ লাখ টাকা জ‌রিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে।

রোববার (২২ মে) দুপুরে খুলনার অ‌তি‌রিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আ‌শিকুর রহমান এ রায় ঘোষণা ক‌রেন।

সাজাপ্রাপ্ত আসা‌মিরা হলেন- মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার মোড়াবাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে নুর মোহাম্মদ অনিক ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ঘাশুরদুয়ার এলাকার মো. রেজাউল করিমের ছেলে মোজাহিদুল ইসলাম।

পুনশ্চঃ ২০২০ সালের ২৫ জানুয়ারি গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে নগরীর সোনাডাঙ্গা থানার পুরাতন গল্লামারী রোডের হাসনাহেনা নামে একটি বাড়ির তিন তলা ভবনের নিচতলায় উত্তর পাশের কক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির কয়েকজন অবস্থান করছে। সেখানে তারা সন্ত্রাসী কার্যকালাপের পরিকল্পনা করছে। এমন খবর পেয়ে ওই দিন রাত সোয়া ৩টার দিকে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য ও কয়েকটি রিমোর্ট কন্ট্রোল উদ্ধার করে। 



জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft