চট্রগ্রামে পট্রি ফিডের গোডাউনে আগুন
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ১:১৮ পিএম

চট্টগ্রামের আকবর শাহ থানার এসকে ট্রেডিংয়ের পোল্ট্রি ফিডের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

রবিবার (২২ মে) সকাল ৯টা ৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ দৈনিক জবাবদিহিকে বলেন, সকাল ৯টা ৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। গোডাউনটিতে মুরগীর খাবার রাখা ছিল। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।


জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft