ছাগলনাইয়ায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মুহাম্মদ আবুল হাসান
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: শনিবার, ২১ মে, ২০২২, ৭:১২ পিএম


জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ ফেনীর ছাগলনাইয়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন দারোগারহাট আবুল কাসেম ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা বিষয়ের প্রভাষক মুহাম্মদ আবুল হাসান। 

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সৃজনশীল বাংলা বিষয়ের ওপর দেশের বিভিন্ন জেলায় বিষয় ভিক্তিক শ্রেণি শিক্ষকদের সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ণ পদ্ধতির ওপর প্রশিক্ষণে প্রধান মাষ্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

ছাগলনাইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আল মমিন জানান, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হোমায়রা ইসলামের সভাপতিত্বে বাছাই কমিটি শ্রেণি কক্ষে পাঠদান দক্ষতা, অভিজ্ঞতা, সৃজনশীল প্রকাশনা, সৃজনশীল প্রশ্নপত্র প্রনয়ন ও মূল্যায়ন দক্ষতা, একাডেমিক সনদসহ শিক্ষামন্ত্রণালয়ের নির্ধারিত বিভিন্ন গুণাবলির ভিত্তিতে প্রভাষক মুহাম্মদ আবুল হাসানকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft