রায়পুরে প্রতিপক্ষের হামলায় আহত ২, থানায় মামলা
রায়পুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ মে, ২০২২, ৫:৫৫ পিএম


লক্ষ্মীপুরের রায়পুরে আম পাড়া কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী সহ দুইজন মারাত্মক ভাবে আহত হয়েছে।

উক্ত ঘটনাটি ২০ শে মে শুক্রবার সন্ধ্যায় রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর বিকন্স ফিল্ড এলাকায় আব্বাসের চা দোকানের সামনে ঘটে। 

এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা যায়। শুক্রবার শেষ বিকেলে সোলাইমান ক্বারি(৫৫)পিতা মৃত আলী আর্জন ক্বারি,মিরাজ ক্বারি(১৯)পিতা সোলাইমান ক্বারি, রিয়াজ ক্বারি(২২)পিতা সোলাইমান ক্বারি স্বপ্না বেগম (৫০)স্বামী সোলাইমান ক্বারি, সুমি বেগম (২৬)পিতা সোলাইমান ক্বারি সহ দলবদ্ধ হয়ে হানিফ ক্বারির জমির আম গাছ থেকে  জোর করে আম পাড়ে,এবং জোর করে বাঁশ কাটে তাতে বাঁধা দিলে ঘটনা স্হলে,হানিফ ক্বারির মেয়ে জান্নাত, স্ত্রী ফাতেমা বেগম কে বেদম মারধর করা হয়। 

সন্ধা ৭ টায় আব্বাসের চায়ের দোকানে হানিফ ক্বারির ছেলে রাসেল কে একা পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে মারাত্নক ভাবে আহত করে, পরে স্হানীয় দেলোয়ার, হাশেম, ইকবাল, আরিফ এগিয়ে এসে রাসেল কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, তার অবস্থা আশংকা জনক।

এই ব্যাপারে সোলাইমান বা রাসেলের পরিবারের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি 

চরমোহনা ইউনিয়নের চেয়ারম্যান সফিক পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মারামারিতে দুইজন মারাত্মক আহত হওয়ায় তাদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছি। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)  শিপন বড়ুয়া বলেন, থানায় এজাহার দায়ের করা হয়েছে,আসামিদের ধরার চেষ্টা করা হচ্ছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft