ভাঙ্গায় বাস চাপায় বৃদ্ধ নিহত
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২১ মে, ২০২২, ৫:৫১ পিএম


ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ নামক স্থানে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় গুরুদাস পাল (৭৬) নামক এক ব্যক্তির মৃত্যু হয়। 

তিনি হামিরদী ইউনিয়নের সিংগাড়িয়া গ্রামের বাসিন্দা ও পাঁচ কন্যা সন্তানের জনক। ঘটনাটি ঘটেছে শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে। 

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক শাহ আলম জানান, বিআরটিসি পরিবহনের একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাসটিকে আটক করেছে। চালক পলাতক রয়েছে।      


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft