নাটোরে ইমো প্রতারক চক্রের ৫ সদস্য আটক
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ মে, ২০২২, ৫:৪৭ পিএম


নাটোরের লালপুরে মোবাইল ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাক করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ায় প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। শনিবার(২১মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২১ মে) ভোর রাতে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর চিনির বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পূর্ব পাড়া গ্রামের মো. আঃ রহিমের ছেলে শাকিল আহমেদ শাকিব (২৩), মো. নাজিম উদ্দিনের ছেলে সেলিম আলী (২০), মো. জিয়ারুল ইসলামের ছেলে শান্ত ইসলাম (১৯) মহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের মৃত নাজিম প্রামাণিকের ছেলে সোহেল রানা (২৮) এবং মো. শফিকুল ইসলামের ছেলে মুহাইমিনুল (২৭)।

পুলিশ সুপার ফরহাদ হোসেন জানায়, শনিবার(২১মে) ভোরে উপজেলার রামকৃষ্ণপুর চিনির বটতলা এলাকায়  র‌্যাবের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময়  মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাক করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করা হয়।

 এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ১১টি সিমকার্ড জব্দ করা হয়। আকটকৃতরা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে ইমো সফ্টওয়্যারে অবৈধ প্রবেশপূর্বক মেয়ে ও পুরুষের ছদ্মবেশ ধারণ করে পরিচয় গোপন করে বিভিন্ন ছবি ও ভিডিও প্রদর্শন, ইমো সেক্স এবং প্রতারনার মাধ্যমে কৌশলে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলো বলে জানান।

তিরি আরও জানায়, লালপুর থানায় আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft