ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ মে, ২০২২, ৫:২৩ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম (৫০) নামে এক স্বামীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ প্রবাসী তাজুলের স্ত্রী সামসিয়া আক্তার তোহাকে (৪৫) আটক করেছে। 

শনিবার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ওই এলাকার এমরান মোল্লার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, তাজুল ইসলাম দীর্ঘ ২৪ বছর ধরে সৌদি আরবে ছিলেন। দুই মাস আগে তিনি দেশে ফিরে আসেন। 

দেশে ফেরার পর বিভিন্ন পারবারিক বিষয় নিয়ে তাজুল ইসলামের সাথে স্ত্রী সামসিয়া আক্তার তোহার মনোমালিন্য চলছিল। শুক্রবার মধ্যরাতে ঘরের জানালা বন্ধ করা নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাজুল তোহাকে থাপ্পড় দেয়। এ সময় তোহা তাজুলকে ধাক্কা দিয়ে টেবিলের ওপর ফেলে দিলে সে মাথায় আঘাত পায়। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, ঘটনার পর অভিযুক্ত তোহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতরে বাবা এমরান মোল্লা বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।   





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft