কুসিক নির্বাচনকে কেন্দ্র করে সিসি ক্যামেরা দরপত্রের আহ্বান ইসির
প্রকাশ: বুধবার, ১৮ মে, ২০২২, ৯:৫৫ এএম আপডেট: ১৮.০৫.২০২২ ১০:০৩ এএম

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সিসি ক্যামেরা বসানো হবে। এজন্য সিসি ক্যামেরা ভাড়া করতে দরপত্র আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)।

উপসচিব খোরশেদ আলম স্বাক্ষরিত দরপত্রটি ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ইসি জানায়, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ব্যবহারের জন্য সিসি ক্যামেরা স্থাপনে দরপত্র আহ্বান করেছে ইসি। ভাড়ার ভিত্তিতে এই সিটির প্রতিটি ভোটকেন্দ্র ও ভোট কক্ষে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। এতে ৮৫০টি সিসি ক্যামেরা স্থাপন ও মনিটরিং ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, বুধবার থেকে দরপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। দরপত্র বিক্রির শেষ সময় ৩০ মে। টেন্ডার জমা (ক্লোজিং) দেওয়ার শেষ সময় ৩১ মে বেলা ১১টা। একইদিন বেলা ১২টায় এটি খোলা (ওপেন) হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে দরপত্র সংগ্রহ এবং একই দপ্তরে তা জমা দিতে হবে।

দরপত্রে বলা হয়েছে, খোলা টেন্ডার পদ্ধতিতে (ওটিএম) সিসিটিভি স্থাপনের খরচ সরকারি কোষাগার থেকে মেটানো হবে। দরপত্রের প্যাকেজে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের সব কেন্দ্র ও ভোট কক্ষে ভাড়ার ভিত্তিতে সিসিটিভি ক্যামেরা ও মনিটরিং সেন্টার স্থাপনের কথা বলা হয়েছে। এতে ৮৫০টি সিসিটিভি ও মনিটরিং সেন্টার স্থাপনের কথা বলা হয়েছে।




জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft