ইউরোপের রাশিয়ার নিষেধাজ্ঞা 'অর্থনৈতিক আত্মহত্যা'র সমান: পুতিন
প্রকাশ: বুধবার, ১৮ মে, ২০২২, ৯:২৯ এএম



ইউক্রেনের জন্য মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে ইউরোপ ‘অর্থনৈতিক আত্মহত্যা’ করতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে দেশের জ্বালানি বিষয়ক প্রধান এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় রুশ প্রেসিডেন্ট এসব কথা বলেন। 

প্রতিবেদন অনুযায়ী, পুতিন মন্তব্য করেছেন - বর্তমানে তেল খাত একটি টেকটোনিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।

রুশ প্রেসিডেন্ট আরো বলেন, রাশিয়ান শক্তি সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ করার চেষ্টা করে ইউরোপ কেবল নিজেদের ক্ষতি করবে। তারা কর্মের ফলস্বরূপ শক্তির দাম এবং উচ্চ মূল্যস্ফীতি দেখতে পাবে।

রাশিয়ার প্রেসিডেন্ট অভিযোগ করে বলেন, ইউক্রেনে বিশেষ অভিযানের পর পশ্চিমারা যে অবরোধ দিয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যে। পুতিন আরো বলেন, কিছু দেশ রাশিয়ার জ্বালানির ওপর ব্যাপকভাবে  নির্ভরশীল, তাদের জন্য রুশ তেলে অবরোধ মানা কঠিন হবে।
 
এমন অবস্থায় বন্ধুত্বপূর্ণ দেশগুলোতে তেল ও গ্যাস সরবরাহ পুনঃনির্দেশিত করার আশা করছেন পুতিন। কারণ, ইউরোপীয় দেশগুলো রাশিয়ান শক্তি থেকে নিজেদের মুক্ত করার উপায় খুঁজছে।

প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউরোপের বিশৃঙ্খল পদক্ষেপ কেবল তাদের নিজস্ব অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করছে না; একই সঙ্গে রাশিয়ার জন্য তেল ও গ্যাস থেকে রাজস্ব বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft