মেহেরপুরে ২ জামাতকর্মী আটক
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৩:০৯ পিএম


মেহেরপুরে দুই জামায়াত কর্মীকে আটক করেছে ডিবি পুলিশের একটি দশ। সোমবার  দিনগতরাত এগারোটার সময় সদর উপজেলার হিজুলি গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত জামায়াতকর্মীরা হলেন  হিজুলি গ্রামের মৃত নবীর মালিথার ছেলে ফয়জেল মালিথা (৬০) ও একই গ্রামের মৃত সবেদ আলীর ছেলে সামেদ আলী (৭০)।

এসময় তাদের কাছ থেকে জিহাদী বই ও দুটি মোটর সাইকেল জব্দ করা হয় মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার এসআই হাবিব জানান, ওই গ্রাম জামাত নেতা জাব্বারুল এর বাড়িতে গোপন বৈঠক চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। 

এ সময় অন্যান্য পালিয়ে গেলেও আটক হয়েছেন ফয়জেল মালিথা ও সামেদ আলী। আটকৃত দুই জামায়াত কর্মীকে মামলাসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহ দারা খান পিপিএম জানান, দুই জামাতকর্মীদের আটক করে ডিবি পুলিশ। আজ মঙ্গলবার (১৭ মে) সকালে তাদেরকে মেহেরপুর  আদালতে সোপর্দ করা হয়েছে। 








« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft