৬১ ইনিংস পর উদ্বোধনী জুটি শ’ত রান পার করলো
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ১০:৩১ এএম আপডেট: ১৭.০৫.২০২২ ১:৩৪ পিএম

শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে আজ বড় লক্ষ্য নিয়েই মাঠে নেমেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়।

পাঁচ বছর পর টেস্টে ওপেনিংয়ে শতরানের হাতছানি টাইগারদের সামনে। সর্বশেষ ২০১৭ সালের মার্চে এই শ্রীলংকার বিপক্ষে গলে ১১৮ রানের জুটি গড়েছিলেন তামিম-সৌম্য সরকার। এর পর থেকে কেটে গেছে পাঁচ বছর ও ৬১ ইনিংস।

লম্বা এ সময়ে ওপেনিংয়ে আর কোনো শতরানের জুটি গড়তে পারেনি বাংলাদেশ। লংকানদের বিপক্ষে বিনা উইকেটে তামিম-জয় ১০০ রান তোলার পর সেই ধারা ভাঙলো টাইগাররা।

তবে এদিন মাঠে নামার আগে মাইলফলকের সামনে দাঁড়িয়ে অভিজ্ঞ টাইগার ওপেনার তামিম ইকবাল। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন মাঠে নামার আগে সাদা পোশাকে পাঁচ হাজার রানের চেয়ে আর মাত্র ১১৭ রান দূরে তামিম।

লংকানদের বিপক্ষে এই টেস্ট খেলতে নামার আগে তামিমের মোট রান ছিল ৪৮৪৮ রান। দ্বিতীয় দিন শেষে ৩৫ রান করে মাঠ ছেড়েছেন তামিম। এই ইনিংসে ১১৭ রান করলে প্রথম টাইগার ব্যাটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম।

আজ তামিম ৬২ ও জয় ৩৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে। এর আগে শ্রীলংকা নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছে। দলটির পক্ষে অ্যাঞ্জেলো ম্যাথুস করেছেন সর্বোচ্চ ১৯৯ রান।

জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft