মারিউপোল প্ল্যান্টে আটকে থাকা ২৬০ জন ইউক্রেন সেনা উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ১০:০১ এএম

ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের আজভস্টালে স্টিল মিলে আটকেপড়া ২৬০ ইউক্রেনীয় সেনাসদস্যকে উদ্ধার করা হয়েছে।

এদের মধ্যে ৫৩ জনকে গুরুতর আহতাবস্থায় নোভোয়াজভোস্ক শহরের একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। 

ইউক্রেনের সেনাপ্রধান মঙ্গলবার ভোরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্ধার করা বাকি ২০৭ জনকে ওলেনিভকা শহরের সরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের জfতীয় বীরদের জীবিত দেখতে চাই। মাবিউপোলের স্টিল মিল থেকে আমাদের সেনাদের উদ্ধারের মাধ্যমে আমরা আমাদের নীতি সম্পর্কে সবাই ধারণা পেয়েছেন।

উল্লেখ্য, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, মারিউপোলের আজভস্টালে আটকে থাকা আহত যোদ্ধাদের বের করে নিতে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে ইউক্রেন।

এই চুক্তিতে সম্মত হওয়ার মাধ্যমে আহত যোদ্ধাদের বের হওয়ার সুযোগ দিল রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত যোদ্ধাদের রাশিয়ার নিয়ন্ত্রিত নোভোয়াজোভস্কের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

এ ব্যাপারে বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মারিউপোলের আজভস্টালের আহত সেনাদের উদ্ধার করতে ইউক্রেনের সেনা প্রতিনিধিদের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হয়েছে রাশিয়া। তাদের উদ্ধার করার সময় সব ধরনের হামলা বন্ধ রাখা হবে।


জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft