দাগনভূঞায় দুর্বৃত্তদের আগুনে পুড়লো ৭টি খড়ের গাদা
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ৭:৪১ পিএম


ফেনীর দাগনভূঞার উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে রোববার গভীর রাতে দুর্বৃত্তরা হিন্দু সম্প্রদায়ের ৩টি বাড়ীর ৭টি খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। এতে খড়ের গদাগুলো পুড়ে ছাই হয়ে যায়। 

এ ঘটনায় সোমবার দুপুরে এএসপি মাসুকুর রহমান, এডিশনাল এসপি নাদিয়া ফারজানা, দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম স্থানীয় ইউপি চেয়ারম্যান নূর নবী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সুমন চন্দ্র ভৌমিকসহ হিন্দু বৌদ্ধ খৃষ্টান সম্প্রদায়ের জেলা নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের দত্ত বাড়ী, ধোপা বাড়ী ও শীল বাড়ীর সন্তোষ, নির্মল, অনিল, বিনোদ শীল, খোকন শীল, নেপাল দাশ ও রবি রায়ের মালিকীয় খড়ের গাদায় রোববার গভীর রাতে একযোগে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনের তাপে বাড়ীর লোকেদের শোরগোলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। 

ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, তারা দুবৃত্তদেরকে চিনেনি ও দেখেনি। তবে দীর্ঘদিন পর্যন্ত মাঝে মাঝে তাদের বাড়ীতে ঢিল ছুঁড়ে আতংকিত করতো। কারো সাথে পূর্ব শত্রুতা আছে কিনা প্রশ্ন করলে তারা মুখ খোলেন নি। এ ব্যাপারে পুলিশ বা স্থানীয় চেয়ারম্যানকে জানায় নি বলে স্বীকার করেন।

দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, পূর্বে শত্রুতার বিষয় না জানালেও, ঘটে যাওয়া ঘটনা অচিরেই সঠিক তথ্য বের হয়ে আসবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft